News US

ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

আজ শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দ্য ডেইলি স্টারকে বলেন, এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা জেলায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভারতের টাকি থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। কেন্দ্রের গভীরতা ৯ কিলোমিটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button